সিলেটে প্রতারণার ভয়াবহ জাল, পর্যটকের সর্বস্ব লুটের গল্প! | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সিলেটে প্রতারণার ভয়াবহ জাল, পর্যটকের সর্বস্ব লুটের গল্প!

সিলেটে প্রতারণার ভয়াবহ জাল, পর্যটকের সর্বস্ব লুটের গল্প!

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদক: জাফলাং কিংবা দরগাহ দর্শনে আসা সহজ-সরল পর্যটকদের টার্গেট করে সিলেটে বেপরোয়া হয়ে উঠেছে এক সংঘবদ্ধ প্রতারক ও ছিনতাইকারী চক্র। ভালো হোটেলের প্রলোভন ও কৌশলে বিশ্বাস অর্জন করে এক ব্যক্তির ব্যবহৃত স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, নগদ টাকা এবং বিকাশ-নগদ অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিনব এক জালিয়াতির ঘটনা ঘটেছে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায়।

Manual8 Ad Code

অনুসন্ধানে জানা যায়, গত ৩১ জুলাই রাতে কিশোরগঞ্জের বাসিন্দা মোঃ সানি ভূঞা (৩২) সিলেটে এসে বন্দরবাজারের মহানগর আবাসিক হোটেলে ওঠেন। পরের দিন (১ আগস্ট) সকালে নাস্তা করতে নিচে নামলে আগে থেকে ওত পেতে থাকা প্রতারক চক্রের অন্যতম সদস্য রিকশাচালক মাসুম (৩৫) তার সাথে পরিচিত হয়ে কম খরচে ‘ভালো হোটেল’ পাইয়ে দেওয়ার লোভ দেখায়। মাসুমের ফাঁদে পা দিয়ে সানি তার সঙ্গে রওনা হন।

পরবর্তীতে সানিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রতারক চক্রের মূল হোতা ছাতকের জাউয়াবাজারের বাসিন্দা (বর্তমানে নগরীর আখালিয়ার তপবন আবাসিক এলাকার বাসিন্দা) সাইদুল (৩৪)-এর হাতে তুলে দেওয়া হয়। একপর্যায়ে পানির বোতল কিনে আনার বাহানায় ভুক্তভোগীর সরলতার সুযোগ নিয়ে তার সাথে থাকা স্যামসাং এ৫৬ (Samsung A56) মডেলের দামী মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নগদ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে সাইদুল ও মাসুম চক্র।

Manual3 Ad Code

প্রতারণার এখানেই শেষ নয়! ভুক্তভোগীর মোবাইল ফোনটি কবজায় নেওয়ার পর চক্রটি তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩,০০০ টাকা এবং নগদ অ্যাকাউন্ট থেকে ৮,০০০ টাকা হাতিয়ে নেয়। বর্তমানে ছিনতাইকৃত মোবাইল ও সানির ব্যক্তিগত জরুরি কাগজপত্র ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করছে এই অপরাধী চক্রটি।

Manual3 Ad Code

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সানি ভূঞা বাদী হয়ে আজ ৪ আগস্ট (মঙ্গলবার) সিলেট এসএমপি-র কোতোয়ালী মডেল থানায় সাইদুল ও মাসুমকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual1 Ad Code

নগরীর কেন্দ্রস্থলে দিনদুপুরে একজন বহিরাগত পর্যটকের সাথে এমন দুর্ধর্ষ প্রতারণা ও লুটের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসাধু রিকশাচালক ও আবাসিক হোটেল কেন্দ্রিক অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ না নিলে সিলেটের পর্যটন ও সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা মারাত্মক হুমকিতে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। ভুক্তভোগী ও স্থানীয়দের একটাই দাবি, অবিলম্বে এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code