সিসিকের তথ্য কেন্দ্রে দায়িত্ব ফেলে লুডু খেলায় মগ্ন কর্মচারীরা! | তদন্ত রিপোর্ট

রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সিসিকের তথ্য কেন্দ্রে দায়িত্ব ফেলে লুডু খেলায় মগ্ন কর্মচারীরা!

সিসিকের তথ্য কেন্দ্রে দায়িত্ব ফেলে লুডু খেলায় মগ্ন কর্মচারীরা!

Manual8 Ad Code

নিজস্ব সংবাদদাতা: সেবাগ্রহীতাদের তথ্য দিয়ে সহযোগিতা করার কথা যাদের, তারাই নিজেদের দায়িত্ব ফেলে মগ্ন মোবাইলে লুডু খেলায়! এমন হতাশাজনক চিত্র দেখা গেছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) তথ্য কেন্দ্র বা হেল্প ডেস্কে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, সিলেট সিটি কর্পোরেশনের নিচতলায় ইউনিসেফের সহায়তায় পরিচালিত ‘ইনফরমেশন ডেস্ক’ বা তথ্য কেন্দ্রে দায়িত্বরত কয়েকজন নারী ও পুরুষ কর্মী গোল হয়ে বসে মোবাইলে লুডু খেলছেন। কাজের সময় তাদের এমন নির্লিপ্ততা এবং গেম খেলায় মগ্ন থাকার দৃশ্যটি দূর থেকে গোপনে ধারণ করেন এক সেবাগ্রহীতা।

ভিডিও ধারণকারী ওই সেবাগ্রহীতা ভিডিওর বর্ণনায় জানান, গত ৭ তারিখ তিনি একটি কাজের উদ্দেশ্যে সিলেট সিটি কর্পোরেশনে গিয়েছিলেন। কর্পোরেশনের ভেতরে খুব বেশি কাজ না থাকায় এবং নিজের কাঙ্ক্ষিত সেবার কক্ষ নম্বরটি জানা না থাকায় তিনি সাহায্য নিতে হেল্প ডেস্কে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান, কর্মচারীরা সেবা দেওয়ার বদলে মোবাইলে গেম খেলায় ব্যস্ত।

Manual8 Ad Code

ভুক্তভোগী ওই নাগরিক জানান, প্রথমে তিনি ভেবেছিলেন এরা হয়তো সিটি কর্পোরেশনের কর্মচারী নন। কিন্তু নিজের কাজ শেষ করে তিনি অফিসের অন্যান্য ব্যক্তিদের কাছে খোঁজ নিয়ে নিশ্চিত হন যে, লুডু খেলায় মগ্ন ওই ব্যক্তিরা মূলত হেল্প ডেস্কেরই দায়িত্বরত কর্মী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের অবস্থাই যদি এমন হয়, তাহলে সাধারণ সেবাগ্রহীতারা কীভাবে এখান থেকে সেবা পাবেন? এটা সাধারণ মানুষের ভোগান্তির একটি বড় কারণ।”

ভিডিওটির শেষাংশে ওই সচেতন নাগরিক সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসক যদি হেল্প ডেস্কের এই দায়িত্বহীনতার দিকে নজর দেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, তবে কর্পোরেশনের অন্যান্য শাখাতেও কাজের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

Manual3 Ad Code

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ও নেটিজেনরা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে এমন দায়িত্বহীন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িত কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual2 Ad Code
error: Content is protected !!