শাহপরাণ পুলিশের অভিযানে বড় কম্বলের চালানসহ গ্রেপ্তার ২ | তদন্ত রিপোর্ট

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

শাহপরাণ পুলিশের অভিযানে বড় কম্বলের চালানসহ গ্রেপ্তার ২

শাহপরাণ পুলিশের অভিযানে বড় কম্বলের চালানসহ গ্রেপ্তার ২

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন শাহপরাণ (রহ.) থানা এখন চোরাকারবারি ও অপরাধী চক্রের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমেদের বিচক্ষণ, সাহসী ও আপসহীন নেতৃত্বে একের পর এক সাঁড়াশি অভিযানে ভেঙে পড়ছে সীমান্তবর্তী চোরাচালান সিন্ডিকেটের দীর্ঘদিনের গড়ে তোলা দুর্ভেদ্য সাম্রাজ্য। এরই ধারাবাহিকতায় বটেশ্বর চেকপোস্ট-৩ এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ১৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫৪৪ পিস অবৈধ ভারতীয় কম্বলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে সীমান্তের চোরাই পথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল দেশের অভ্যন্তরে পাচারের ছক কষেছিল একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. ফেরদৌস আহমেদের সার্বিক দিকনির্দেশনায় ১৫ নভেম্বর (রোববার) বিকেল ৫টা ১৫ মিনিটে (১৭.১৫ ঘটিকায়) বটেশ্বর চেকপোস্ট-৩ এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী ও তল্লাশি চৌকি বসায় শাহপরাণ (রহ.) থানা পুলিশের একটি চৌকস দল।

তল্লাশিকালে সন্দেহভাজন পরিবহন আটক করে ৫৪৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা। এ সময় চোরাচালানের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— ১. মোহাম্মদ আল-আমিন (২৮): পিতা- সাইফুল ইসলাম, গ্রাম- দক্ষিণ গোপধা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। ২. মোঃ সুজন (২০): পিতা- বেলাল হোসেন, গ্রাম- পঞ্চবটি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

Manual7 Ad Code

অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তারকৃত দুই আসামির একজন দেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটের এবং অপরজন শিল্পনগরী নারায়ণগঞ্জের বাসিন্দা। অপরাধ বিশ্লেষকদের মতে, সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে একটি শক্তিশালী আন্তঃজেলা সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা সিলেট-তামাবিল ও বটেশ্বর করিডোরকে নিরাপদ ‘ট্রানজিট রুট’ হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু শাহপরাণ (রহ.) থানা পুলিশের কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মুখে চোরাকারবারিদের সেই নিরাপদ রুট এখন রীতিমতো ফাঁদে পরিণত হয়েছে।

Manual8 Ad Code

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের মতে, যেকোনো বাহিনীর সাফল্য নির্ভর করে তার সঠিক ও যোগ্য নেতৃত্বের ওপর। ওসি মো. ফেরদৌস আহমেদ শাহপরাণ (রহ.) থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, চোরাচালান ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তাঁর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঠিক দিকনির্দেশনার ফলে একের পর এক বড় চালান জব্দ হচ্ছে, যা রাষ্ট্রীয় রাজস্ব রক্ষা ও দেশীয় অর্থনীতির রক্তক্ষরণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Manual8 Ad Code

শাহপরাণ (রহ.) থানা পুলিশ জানিয়েছে, জব্দকৃত ৫৪৪ পিস ভারতীয় কম্বল এবং গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আল-আমিন ও মোঃ সুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই বিশাল চালানের অর্থের জোগানদাতা এবং নেপথ্যে থাকা মূল গডফাদারদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual2 Ad Code