হাসিনার সফরসঙ্গী নাজিমুল এখন সিলেটে! | তদন্ত রিপোর্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
হাসিনার সফরসঙ্গী নাজিমুল এখন সিলেটে! ভিডিও বিকৃতসহ মাস্টার প্ল্যানে এসআই ফাত্তাহর বিরুদ্ধে একযোগে অপপ্রচার! ছাতকে ‘ফ্যাসিস্ট’ তকমায় ৩১৪ একরের জলমহালে লণ্ডনী চক্রের থাবা! ওসমানী’র অঘোষিত সম্রাজ্ঞী নার্স বৈশাখী! গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার!  এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই? সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে! ​‘তদন্ত রিপোর্ট’ দখল মিশনে আশিক-মমিনের ভাড়াটে ক্যাডার কামাল! তদন্ত রিপোর্ট’ সম্পাদক রায়হানের বিরুদ্ধে অপপ্রচারকারী কামালকে প্রকাশ্য চ্যালেঞ্জ! সিলেটে পুলিশের উপস্থিতিতেই দেড় কোটি টাকার বাড়িতে তালা!
হাসিনার সফরসঙ্গী নাজিমুল এখন সিলেটে!

হাসিনার সফরসঙ্গী নাজিমুল এখন সিলেটে!

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক: তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য সফর এবং পরবর্তীতে নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাত্র চার দিনের মাথায় বদলি করা হয়েছে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. নাজিমুল হককে।

Manual1 Ad Code

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে সরিয়ে রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ), সিলেটের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।

সম্প্রতি ‘শেখ হাসিনার নিরাপত্তা সফরসঙ্গী নাজিমুল এখনো আছেন বীরদর্পে’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরপরই তাঁর বদলির এই আদেশ এলো।

পুলিশের অফিশিয়াল পার্সোনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (পিআইএমএস) তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১ থেকে ১১ মে পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা দলের সদস্য হিসেবে যুক্তরাজ্য সফর করেন নাজিমুল হক। ওই সফরে তাঁর দায়িত্ব পালনের বিষয়ে ২০১৯ সালের ২৮ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দাপ্তরিক স্মারকও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, শেখ হাসিনার সরকারের আমলে পদোন্নতি ও সুবিধা নেওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে ‘বিএনপিপন্থি’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন নাজিমুল। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথাও প্রচার করতেন তিনি। তবে যুক্তরাজ্য সফরের সরকারি নথি প্রকাশ্যে আসার পর তাঁর এই ভোলবদল ও অবস্থান নিয়ে তীব্র প্রশ্ন ওঠে।

Manual7 Ad Code

২০০৫ সালের ২ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া নাজিমুল হক ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার এবং পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের অক্টোবরের শেষ দিকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠতে থাকে, যা স্থানীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে, অর্থের বিনিময়ে পুলিশ সদস্যদের বদলি, কনস্টেবল নিয়োগ এবং বিভিন্ন সরকারি দপ্তরের বড় টেন্ডারে সরাসরি তদবির করা। বরিশাল ও পিরোজপুরে বালুমহাল নিয়ন্ত্রণকারী ও অবৈধ বালু উত্তোলনকারী চক্রকে প্রত্যক্ষ সহযোগিতা ও তাদের পক্ষে তদবির করা। আত্মগোপনে থাকা পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া।

Manual5 Ad Code

নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে নাজিমুল হক দাবি করেছেন, এসব তথ্যের কোনো সত্যতা নেই এবং একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মনগড়া অপপ্রচার চালাচ্ছে। বদলির ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ নাকচ করে তাঁর ভাষ্য, প্রশাসনিক দায়িত্বে থাকার কারণে বদলির আদেশগুলো তাঁর মাধ্যমেই জারি হতো। ফলে প্রত্যাশিত স্থানে বদলি না পেয়ে ক্ষুব্ধ হয়ে কেউ কেউ তাঁর বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ ছড়াতে পারেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual5 Ad Code