জ্বীনের বাদশা গ্রেপ্তার – তদন্ত রিপোর্ট

বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

জ্বীনের বাদশা গ্রেপ্তার

জ্বীনের বাদশা গ্রেপ্তার

Manual5 Ad Code

নড়াইল সংবাদদাতা: নড়াইলের লোহাগড়ায় ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো. বিল্লাল হোসেন (৩২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে, লোহাগড়া থানার মামলা নং-১৭/২০২, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫, পেনাল কোডের ৪০৬/৪২০/৫০৮/৫০৬ ধারায় দায়েরকৃত মামলার তদন্তের ভিত্তিতে ১৮ মার্চ ২০২৬ তারিখে একটি বিশেষ অভিযান চালানো হয়। এসআই তারক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Manual1 Ad Code

এজাহার সূত্রে, গত ২০২৫ সালের ২ আগস্ট এক ভুক্তভোগী তার ব্যবহৃত মোবাইলে ফেসবুক ব্যবহারকালে ‘কবিরাজ আবু তালহা’ নামে একটি পেজ দেখতে পান। ওই পেজে বিভিন্ন রোগের চিকিৎসার দাবি করা হলে ভুক্তভোগী তার অসুস্থ ছেলেকে সুস্থ করার আশায় যোগাযোগ করেন।

Manual3 Ad Code

এ সময় কথিত কবিরাজ জানান, তার ছেলেকে ‘জ্বীনে ধরেছে’ এবং তিনি তা নিরাময় করতে পারবেন। একপর্যায়ে প্রতারক চক্র ভুক্তভোগীর সরলতার সুযোগ নিয়ে চিকিৎসার বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করে। সন্তানের সুস্থতার আশায় ভুক্তভোগী রাজি হয়ে প্রতারকদের দেওয়া বিকাশ নম্বরে ২০২৫ সালের ২ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ১৪ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী তার স্বামীর সঙ্গে আলোচনা করে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ডিজিটাল তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে প্রতারক চক্রের এক সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual5 Ad Code