আ’লীগ পালিয়ে গিয়েও দেশকে অস্থির করতে উষ্কানি দিচ্ছে : ডা. শফিকুর | তদন্ত রিপোর্ট

শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিলেটে আকাশপথের ‘ডন’ হাফিজ: ১৬ বছরের অঘোষিত রাজত্ব! শান্তিগঞ্জে সড়ক প্রকল্পের সিসি ব্লক দিনদুপুরে লুণ্ঠন সিলেটে ছদ্মবেশী সাংবাদিক লাকী’র তাণ্ডবে বিপাকে নারী বিশ্বনাথে উপজেলা প্রকৌশলীর মরণফাঁদ: উন্নয়ন প্রকল্পে নয়ছয়! জৈন্তাপুরে অবৈধ পাথরসহ ড্রাম ট্রাক জব্দ: গ্রেপ্তার দুই লুণ্ঠনকারী সিলেটে পতনের মুখে কমিশনার কুদ্দুছের ‘ছদ্মবেশী’ রাজত্ব! সিলেটে কমিশনারের ‘গণবিজ্ঞপ্তি’: বিতর্কের আগুনে ঢেলেছে ঘি সিলেটে পুলিশ কমিশনারের প্রজ্ঞাপন ঘিরে আইনি বিতর্ক সিলেটে পরিত্যক্ত ভবনে পুলিশের তল্লাশি, দেশীয় অস্ত্রসহ যুবক আটক ​সিলেটে আদালতপাড়া থেকে রাজপথ, সর্বত্রই হেনস্তার শিকার লিজা!
আ’লীগ পালিয়ে গিয়েও দেশকে অস্থির করতে উষ্কানি দিচ্ছে : ডা. শফিকুর

আ’লীগ পালিয়ে গিয়েও দেশকে অস্থির করতে উষ্কানি দিচ্ছে : ডা. শফিকুর

ডা. শফিকুর

Manual5 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়ে গিয়েও দেশকে অস্থির করতে উষ্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Manual2 Ad Code

শুক্রবার  সকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সেরকম একটা উষ্কানি তারা গত দুই-একদিন আগে দিয়েছিলেন। কিন্তু বাংলার যেই সন্তানরা আন্দোলন করেছে জীবন দিয়েছে, তারা এখনো স্বৈরাচারের কর্মকাণ্ড ভুলেনি। তাদেরকে কখনো ছাত্র-জনতা ছাড় দেবেনা।

আওয়ামী লীগের লুটপাট কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংক লুণ্ঠন করে ও লুটপাট করে গত সাড়ে ১৫ বছরে দেশ থেকে বিদেশে ২৬ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তারা ক্ষমতায় থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। কিন্তু তারা এখন দেশ থেকে পালিয়ে যাওয়া পরে, গ্রেফতার হওয়ার পরে, আত্মগোপনে থাকার পরে সকল অপকর্মের কথা বেরিয়ে আসছে। অবৈধ সম্পদের খনি বেরিয়ে আসছে। তাদের সেই দেশি ও বিদেশি অবৈধ অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। সেই টাকা দিয়ে জনগণের সুসম উন্নয়ন করতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘যুব সমাজের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়াদাবদ্ধ। সমাজের চাঁদাবাজি, ঘুষ সহ নানা অপকর্ম দূর করাই হচ্ছে যুব সমাজের স্বপ্ন। যে জন্য তারা বুকে গুলি খেতেও দ্বিধা করেনি। এই লড়াইয়ে যুব সমাজের পাশে আছি আমরা। আমরা পেছন থেকে তোমাদের পরামর্শ দেব, সহযোগিতা করবো ও দোয়া করবো। আর তারা ভুল করলে শক্ত করে টান দিয়ে ধরবো। ভুল করা যাবে না, এ জাতি অনেক ভুল করে ফেলেছে। সেরকম এটা স্বপ্নের মানবিক বাংলাদেশ আমরা চাই। আমাদের মা-বোন থাকবে নিরাপদ। নিরাপত্তার সাথে আমাদের বোনেরা পাবে মর্যাদা।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর কোন নেতা কোন কর্মী কোথায় কার জমি দখল করেছে, কার ইজ্জতের উপরে হাত দিয়েছে তা আমাদের জানতে দিন। কার জীবনের উপরে হাত দিয়েছে আমাদের বলুন। আমরা কথা দিচ্ছি এর ন্যায় বিচার করবো। আপনাদের নিরাপত্তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা ক্ষমতায় যাই বা না যাই এটি আমাদের মানবিক দায়িত্ব, সেটি আমরা পালন করবো।

Manual1 Ad Code

সমাবেশে আরো  উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণ আমির নূরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার ও মহানগরী আমির মুহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় সূরা সদস্য ডক্টর ইকবাল হুোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code
error: Content is protected !!