বিতর্কিত সাংবাদিক গ্রেফতার, পা ব না জুড়ে তোলপাড়! | তদন্ত রিপোর্ট

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

বিতর্কিত সাংবাদিক গ্রেফতার, পা ব না জুড়ে তোলপাড়!

বিতর্কিত সাংবাদিক গ্রেফতার, পা ব না জুড়ে তোলপাড়!

Manual6 Ad Code

আসির ফয়সার: রাজধানী ঢাকার এক চাঁদাবাজির মামলায় বিতর্কিত সাংবাদিক “দৈনিক পাবনার চেতনা” এর সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক আদনান উদ্দিন গ্রেফতার হওয়ায় পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

গত শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টায় পাবনার স্বাধীনতা চত্বর থেকে এ আনন্দ মিছিল বের হয়। সাবেক ছাত্রনেত্রী ও পাবনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সিরাজুম মুনিরার নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ চত্বরে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তৃতাকালে সিরাজুম মুনিরা বলেন, “আদনান উদ্দিন সাংবাদিকতা পেশাকে কলুষিত করেছেন। তার মত লোকদের জেলেই থাকা উচিত, সমাজে নয়। আমরা তার কঠিন বিচার দাবি করছি।”

Manual3 Ad Code

তিনি আরও বলেন, “সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে কেউ রক্ষা পাবে না।”

Manual3 Ad Code

পথসভায় উপস্থিত বিক্ষোভকারীরা আদনান উদ্দিনের বিরুদ্ধে নানা স্লোগান দেয় এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

Manual2 Ad Code

বক্তব্য শেষে সিরাজুম মুনিরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের সাথে সাক্ষাৎ করেন এবং আদনান উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানান। এরপর শহীদ চত্বরে আদনান উদ্দিনের গ্রেফতারের খুশিতে মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য, ঢাকার এক চাঁদাবাজির মামলায় শুক্রবার দুপুরে পাবনা শহরের নিজ বাড়ি থেকে আদনান উদ্দিনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual3 Ad Code