মধ্যরাতে সিলেটে জেলা প্রশাসনের অ্যাকশন: আটক ৫৮, মামলা ৭৫ | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

মধ্যরাতে সিলেটে জেলা প্রশাসনের অ্যাকশন: আটক ৫৮, মামলা ৭৫

মধ্যরাতে সিলেটে জেলা প্রশাসনের অ্যাকশন: আটক ৫৮, মামলা ৭৫

Manual6 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেটকে অপরাধ, মাদক ও জুয়ামুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একযোগে বিশাল ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে।

Manual8 Ad Code

গতকাল (০৬ জুন) সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে মাদক ও জুয়ার আসর থেকে অপরাধীদের হাতেনাতে গ্রেপ্তার করে মোট ৭৫টি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৭ জনকে অর্থদণ্ড (জরিমানা) প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ০৬:৩০ টা থেকে শুরু হয়ে রাত ০৩:৩০ টা পর্যন্ত সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ পয়েন্টে একযোগে ৩টি টিম মাঠে নামে। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা হলেন, মোঃ রাকিবুল আলম, শিহাব সারার অভী এবং বিশ্বাস সাহরিয়া ইসলাম।

নগরীর হুমায়ূন রশীদ চত্বর, কদমতলী, বরইকান্দি, জালালাবাদ, এয়ারপোর্ট রোড, শাহপরান, কুচাই, ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ এলাকা এবং দক্ষিণ সুরমার বিভিন্ন স্পটে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। মধ্যরাত পর্যন্ত চলা এই ঝটিকা অভিযানে জুয়ার আসর ও মাদক স্পটগুলো ওলটপালট করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

Manual4 Ad Code

অভিযান চলাকালীন অপরাধের সাথে জড়িতদের হাতেনাতে ধরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাৎক্ষণিকভাবে ৭৫টি মামলা রুজু করা হয়। এর মধ্যে অপরাধের গুরুত্ব বিবেচনা করে ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ১৭ জনকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করা হয়েছে।

Manual7 Ad Code

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া এবং সমাজবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এই ধরণের কঠোর ও নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সিলেট গড়তে প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের নাগরিক ও জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code
error: Content is protected !!