সিলেটে প্রবাসী মাহমুদের বাসা দখলচেষ্টা: নারীর হামলায় টেকনিশিয়ান রক্তাক্ত | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সিলেটে প্রবাসী মাহমুদের বাসা দখলচেষ্টা: নারীর হামলায় টেকনিশিয়ান রক্তাক্ত

সিলেটে প্রবাসী মাহমুদের বাসা দখলচেষ্টা: নারীর হামলায় টেকনিশিয়ান রক্তাক্ত

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কাজলশাহ এলাকায় এক লন্ডন প্রবাসীর বাসায় নিরাপত্তা ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করতে গিয়ে এক নারী ভাড়াটিয়ার বর্বরোচিত ও সহিংস হামলার শিকার হয়েছেন টেকনিশিয়ানরা। ধারালো দেশীয় অস্ত্র (দা) নিয়ে চালানো এই হামলায় এক টেকনিশিয়ান বহুতল ভবন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে মূল্যবান সিসিটিভি সরঞ্জাম ও মই। আহত টেকনিশিয়ানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর কাজলশাহ মুন্সীপাড়া এলাকার ৫৭/বি নম্বর বাসার মালিক যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী মাহমুদ আলী। দীর্ঘদিন ধরে একটি স্থানীয় প্রভাবশালী চক্র তার বিলাসবহুল বাসাটি অবৈধভাবে দখল করার পাঁয়তারা চালিয়ে আসছে। উদ্ভূত পরিস্থিতিতে নিজের ও বাসার নিরাপত্তার স্বার্থে প্রবাসী মাহমুদ আলী তার স্থানীয় প্রতিনিধি ও টেকনিশিয়ানদের বাসায় সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেন।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী ও ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, টেকনিশিয়ানরা যখন ভবনের দেয়ালে মইয়ে চড়ে ক্যামেরা স্থাপনের কাজ করছিলেন, তখন ওই ভবনের ৫তলার এক নারী ভাড়াটিয়া ফ্ল্যাটের দরজা খুলে অতর্কিতে চিৎকার শুরু করেন। তিনি টেকনিশিয়ানদের ওপর চাঁদাবাজি ও হেনস্থার মিথ্যা অভিযোগ তুলে কাজে বাধা দেন। টেকনিশিয়ানরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন বলে বিনীতভাবে জানালে ওই নারী আরও উগ্র হয়ে ওঠেন।

একপর্যায়ে ওই নারী ঘর থেকে একটি বড় ধারালো ‘দা’ নিয়ে বের হয়ে আসেন এবং সজোরে টেকনিশিয়ানদের মইটি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে মইয়ের ওপর উঁচুতে থাকা টেকনিশিয়ান সজোরে নিচে পড়ে গিয়ে পিঠ ও পায়ে মারাত্মক জখম হন। হামলার সময় ক্যামেরা এবং মইটি ভেঙে চুরমার হয়ে যায়। সরবরাহকৃত আরেকটি ক্লোজ-আপ ভিডিওতে ওই নারীর হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্রটি স্পষ্ট দেখা গেছে।

আহত টেকনিশিয়ান ও বাসার মালিকের প্রতিনিধিদের অভিযোগ, হামলাকারী ওই নারী নিজেকে পুলিশের বোন পরিচয় দিয়ে এলাকায় নিয়মিত প্রভাব খাটানোর চেষ্টা করে আসছেন। বিভিন্ন সময়ে তিনি প্রবাসীর প্রতিনিধিদের মামলার ভয় ও প্রাণনাশের হুমকিও দিয়েছেন। ঘটনার পর সরবরাহকৃত একটি ছবিতে ওই নারী, একজন সিএনজি চালক এবং একজন পুলিশ সদস্যকে একসঙ্গে দেখা গেছে। এতে প্রবাসীর পরিবারের আশঙ্কা, বাসাটি অবৈধভাবে দখলে নিতে প্রশাসনের একাংশের প্রচ্ছন্ন মদদ বা সহযোগিতা থাকতে পারে।

Manual6 Ad Code

লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বাসার মালিক মাহমুদ আলী বলেন, “একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইলিং ও বাসা দখলকারী চক্রের কারণে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে এই উগ্র ও সহিংস নারীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”

Manual1 Ad Code

এদিকে প্রকাশ্য দিবালোকে প্রবাসীর বাসায় টেকনিশিয়ানদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে হামলাকারী নারীর বিরুদ্ধে সিলেটে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code