হাওর উপ-প্রকল্পের কাজে স্বেচ্ছাসেবকলীগ নেতার চাঁদাবাজি | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ পাথরসহ ড্রাম ট্রাক জব্দ: গ্রেপ্তার দুই লুণ্ঠনকারী সিলেটে পতনের মুখে কমিশনার কুদ্দুছের ‘ছদ্মবেশী’ রাজত্ব! সিলেটে কমিশনারের ‘গণবিজ্ঞপ্তি’: বিতর্কের আগুনে ঢেলেছে ঘি সিলেটে পুলিশ কমিশনারের প্রজ্ঞাপন ঘিরে আইনি বিতর্ক সিলেটে পরিত্যক্ত ভবনে পুলিশের তল্লাশি, দেশীয় অস্ত্রসহ যুবক আটক ​সিলেটে আদালতপাড়া থেকে রাজপথ, সর্বত্রই হেনস্তার শিকার লিজা! সেলসম্যান থেকে ‘কোটিপতি’ সিসিকের ‘মহারাজা’ হানিফুর বড় কর্তারা আড়ালে, বলির পাঁঠা মাঠপর্যায়ে জনবল, ওষুধ ও বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র যেনও নিজেই অসুস্থ্য! গোয়াইনঘাটে শিক্ষক বেলাল উদ্দীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
হাওর উপ-প্রকল্পের কাজে স্বেচ্ছাসেবকলীগ নেতার চাঁদাবাজি

হাওর উপ-প্রকল্পের কাজে স্বেচ্ছাসেবকলীগ নেতার চাঁদাবাজি

Manual7 Ad Code

শাল্লা সংবাদদাতা: বিগত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার উত্তরসূরীরা এখনও বহাল তবিয়ৎতে। সুনামগঞ্জের শাল্লায় হাওর উপ-প্রকল্পের কাজে বাধাঁ দিয়ে লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবকলীগ নেতা ও তার অনুসারিদের বিরুদ্ধে।

Manual4 Ad Code

এ ঘটনায় ভোক্তভোগি বাহাড়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ভেড়াডহর হাওর উপ-প্রকল্পের ১১নং হাওর রক্ষা বাঁধের (পিআইসি) সভাপতি বাদল চন্দ্র দাশ বাদী হয়ে শাল্লা থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- স্বেচ্ছাসেবকলীগ নেতা সহদেব পাশা গ্রামের হুমায়ুন আহমেদ ও ডুমরা গ্রামের অরুপ তালুকদার।

Manual1 Ad Code

লিখিত অভিযোগে বাদল চন্দ্র দাশ উল্লেখ করেন, তিনি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১১নং পিআইসির সভাপতি। গত (৩১ জানুয়ারী) সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় বিবাদীদ্বয় মদ্যপান করে ঘটনাস্থলে অর্থাৎ ডুমরা গ্রাম সংলগ্ন ১১নং পিআইসির বাঁধে গিয়ে বাদল চন্দ্র দাশকে বলে তাদেরকে নগদ ১,০০,০০০/-টাকা চাঁদা দিতে হবে নতুবা তারা পিআইসিতে মাটির ভরাট করতে দিবে না। বাদল চন্দ্র দাশ তাদেরকে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বিবাদীদ্বয় হাতে কিরিচ দেখিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।

Manual1 Ad Code

বিবাদীদ্বয়ের হুমকি ধামকিতে আশেপাশের অনেক লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীদ্বয় স্বাক্ষীগণের সম্মুখে প্রকাশ্যে বাদল চন্দ্র দাশকে খুন করার হুমকি দিয়ে দ্রুত চলে যায়।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code
error: Content is protected !!