গোয়াইনঘাটে মানব পাচারের গডফাদার শাহীন! | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
বিল দিলেন না চেয়ারম্যান লোকমান, হাত-পা কাটার হুমকি পেলেন ইলেকট্রিশিয়ান! হাসিনার সফরসঙ্গী নাজিমুল এখন সিলেটে! ভিডিও বিকৃতসহ মাস্টার প্ল্যানে এসআই ফাত্তাহর বিরুদ্ধে একযোগে অপপ্রচার! ছাতকে ‘ফ্যাসিস্ট’ তকমায় ৩১৪ একরের জলমহালে লণ্ডনী চক্রের থাবা! ওসমানী’র অঘোষিত সম্রাজ্ঞী নার্স বৈশাখী! গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার!  এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই? সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে! ​‘তদন্ত রিপোর্ট’ দখল মিশনে আশিক-মমিনের ভাড়াটে ক্যাডার কামাল! তদন্ত রিপোর্ট’ সম্পাদক রায়হানের বিরুদ্ধে অপপ্রচারকারী কামালকে প্রকাশ্য চ্যালেঞ্জ!
গোয়াইনঘাটে মানব পাচারের গডফাদার শাহীন!

গোয়াইনঘাটে মানব পাচারের গডফাদার শাহীন!

Oplus_16908288

Manual7 Ad Code

তদন্ত প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এখন যেন মানব পাচারকারীদের নিরাপদ অভয়ারণ্য। আইনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন এই ভয়ংকর অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে একটি সংঘবদ্ধ ও বেপরোয়া সিন্ডিকেট। আর এই ঘৃণ্য চক্রের মূল হোতা হিসেবে দাপিয়ে বেড়াচ্ছে শাহীন ওরফে জানু। দুই থানায় একাধিক মামলা থাকার পরও এই ব্যক্তি কীভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে এমন জঘন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের চাঞ্চল্যকর তথ্যমতে, গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই, বাদেপাশা ও হাজিপুর সীমান্তকে মানব পাচারের প্রধান রুট হিসেবে ব্যবহার করছে এই মাফিয়া চক্র। নিরীহ মানুষকে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করা এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের এই জঘন্য বাণিজ্যের নেপথ্য কারিগর শাহীন ওরফে জানু। অভিযোগ রয়েছে, তার একক ইশারায়ই পরিচালিত হচ্ছে সীমান্ত এলাকার এই অবৈধ নেটওয়ার্ক।

গুরুতর এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহীন ওরফে জানুর জবাবদিহিতা চাইতে তার সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু অত্যন্ত সুচতুরভাবে সে ফোন এড়িয়ে যায়, যা তার অপরাধের দায় এড়ানোর হীন মানসিকতা ও গা ঢাকা দেওয়ার চেষ্টাকেই আরও স্পষ্ট করে তোলে।

Manual4 Ad Code

প্রশাসনের নাকের ডগায় এমন রমরমা মানব পাচার নিয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, আইন অনুযায়ী যথাযথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

দেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত দিয়ে এমন নির্বিঘ্ন মানব পাচারের খবরে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের স্পষ্ট দাবি, অবিলম্বে এই মানব পাচারকারী সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই সাঁড়াশি অভিযান চালিয়ে গডফাদার শাহীন ওরফে জানুসহ এই চক্রের প্রতিটি সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সীমান্ত এলাকার নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code