যশোরে ডিবির জালে ৩৩ মামলাসহ ১৫টি ওয়ারেন্টের পলাতক আসামি – তদন্ত রিপোর্ট

বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

যশোরে ডিবির জালে ৩৩ মামলাসহ ১৫টি ওয়ারেন্টের পলাতক আসামি

যশোরে ডিবির জালে ৩৩ মামলাসহ ১৫টি ওয়ারেন্টের পলাতক আসামি

Manual5 Ad Code

আনোয়ার হোসেন, যশোর থেকে: যশোর ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে ৩৩ মামলার আসামি, ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত কাজী তারেক ওরফে তরিকুল ইসলাম কে (৫২) গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

আজ বুধবার বেলা ১২ টার দিকে যশোর সদর শহরের খড়কি পূর্বপাড়া (কলেজ গেট) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই- আলম সিদ্দিকী এই তথ্য জানান।

Manual3 Ad Code

পুলিশ জানায়, যশোর জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩৩ মামলা ও ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত ছদ্মবেশী ধারণকারী কাজী তারেক কে গ্রেফতার করা হয়েছে। আসামির নামে খুন, অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য, চোরাচালান সহ ৩৩টি মামলা ও ১৫ টিতে ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে অস্ত্র-মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করে আসছিলো।

গ্রেফতার কাজী তারেক যশোর সদর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার পিয়ারু কাজীর ছেলে। গ্রেফতার আসামি কে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual8 Ad Code