কর্ণফুলীতে যুবককে বেঁধে মোটরসাইকেলসহ গরু ডাকাতি | তদন্ত রিপোর্ট

বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কর্ণফুলীতে যুবককে বেঁধে মোটরসাইকেলসহ গরু ডাকাতি

কর্ণফুলীতে যুবককে বেঁধে মোটরসাইকেলসহ গরু ডাকাতি

কর্ণফুলীতে যুবককে বেঁধে মোটরসাইকেলসহ গরু ডাকাতি
কর্ণফুলীতে যুবককে বেঁধে মোটরসাইকেলসহ গরু ডাকাতি

Manual7 Ad Code

জসিম তালুকদার, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে গোয়ালঘর থেকে গরু লুটের পর এক যুবককে বেঁধে রেখে তাঁর মোটরসাইকেল এবং মোবাইল ফোন ডাকাতির ঘটনা ঘটেছে।

গত বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত দেড়টার দিকে ডাকপাড়া এলাকায় একদল ডাকাত পিকআপ নিয়ে হানা দেয়। তারা প্রথমে ওই এলাকার বাসিন্দা এমরানের গোয়ালঘরে ঢুকে। এ সময় মোস্তাফিজুর রহমান (৪০) নামে এক যুবক বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ডাকাতরা তাকে আটকে হাত-পা ও মুখ বেঁধে মোটরসাইকেল এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতরা মোস্তাফিজুরকে নির্জন জায়গায় ফেলে রেখে এমরানের গোয়ালঘর থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু ডাকাতি করে নিয়ে যান।

Manual8 Ad Code

মোস্তাফিজুর রহমান বলেন, আমি আত্মীয়ের বাড়িতে পরিবারসহ বেড়াতে এসেছি। রাতে স্থানীয় চাতরী চৌমুহনী বাজারে গিয়েছিলাম। ফেরার পথে ডাকাতরা আমাকে আক্রমণ করে। তাদের একজনের হাতে পিস্তল এবং বাকিদের কাছে চাপাতি ছিল। তাদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

Manual7 Ad Code

গরুর মালিক এমরান বলেন, আমার গোয়ালঘরে পাঁচটি গরু ছিল। তারা সবচেয়ে বড় গরু ডাকাতি করে নিয়ে গেছে। বাকি গরুগুলো নেওয়ার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

Manual4 Ad Code

কর্ণফুলী থানার ওসি (তদন্ত) শাফিউল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্থানীয় খামারিরা তাদের গরুর নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual6 Ad Code
error: Content is protected !!