গোয়াইনঘাটে মামলা-হামলায় জর্জরিত ছাত্রদল নেতা | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
ভিডিও বিকৃতসহ মাস্টার প্ল্যানে এসআই ফাত্তাহর বিরুদ্ধে একযোগে অপপ্রচার! ছাতকে ‘ফ্যাসিস্ট’ তকমায় ৩১৪ একরের জলমহালে লণ্ডনী চক্রের থাবা! ওসমানী’র অঘোষিত সম্রাজ্ঞী নার্স বৈশাখী! গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার!  এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই? সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে! ​‘তদন্ত রিপোর্ট’ দখল মিশনে আশিক-মমিনের ভাড়াটে ক্যাডার কামাল! তদন্ত রিপোর্ট’ সম্পাদক রায়হানের বিরুদ্ধে অপপ্রচারকারী কামালকে প্রকাশ্য চ্যালেঞ্জ! সিলেটে পুলিশের উপস্থিতিতেই দেড় কোটি টাকার বাড়িতে তালা! শাহপরাণ পুলিশের অভিযানে বড় কম্বলের চালানসহ গ্রেপ্তার ২
গোয়াইনঘাটে মামলা-হামলায় জর্জরিত ছাত্রদল নেতা

গোয়াইনঘাটে মামলা-হামলায় জর্জরিত ছাত্রদল নেতা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানিমূলক মামলার কারণে বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী ছিলেন ঘরছাড়া। একজনের নামে শতাধিক মামলা—এমন নেতাকর্মীও অনেক। এসব মিথ্যা মামলার কারণে সরকারি চাকরি হয়নি অনেক মেধাবী শিক্ষার্থীর। গত ১৫ বছরে রাজনৈতিক কারণে করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

Manual6 Ad Code

এদিকে গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের সাইফুল আলমের পুত্র ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা প্রায় জর্জরিত একের পর এক মিথ্যা মামলায়। তিনি দুর্দিনে দলের কল্যাণে কাজ করায় আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা, নিপীড়ন-নির্যাতনের শিকার, মামলা-হামলায় জর্জরিত হলেও পিছুহাটেন নি তিনি। তবে দলের সুদিনে দলের কিছু সুবিধাভোগী নেতা-কর্মীর ধারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছেন তিনি। ইতিমধ্যে রাজনৈতিক প্রতিহিংসায় দলের কিছু সুবিধাভোগী নেতা-কর্মীর যোগসাজশে তাকে গোয়াইনঘাট থানার মামলা নং- ৩৪৬/২৪ এ আসামি করা হয়েছে বলেও অভিযোগ প্রকাশ।

Manual8 Ad Code

এসব বিষয়ে আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা, নিপীড়ন-নির্যাতনের শিকার, মামলা-হামলায় জর্জরিত ছাত্রদল নেতা জুয়েল রানা জানান- ৫ আগস্টের পর চাঁদাবাজির সঙ্গে জড়িত, ধর্ষণ মামলার আসামি, অছাত্র এবং বিতর্কিত কিছু হাইব্রিডরা আমাকে রাজনৈতিক প্রতিহিংসায় একের পর মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে যাচ্ছে। আমি জানি না কবে তাদের হয়রানি থেকে আমি মুক্তি পাবো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত দিনে আমি রাজপথে সক্রিয় ছিলাম আমি সহ আমাদের এ কমিটির নেতাকর্মীরা।

Manual2 Ad Code

এছাড়াও দলের হাইকমান্ডের নির্দেশানক্রমে আমি ২৮ অক্টোবরের পর থেকে আন্দোলন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে জোরালো ভূমিকা পালন করেছি এমনকি দলের এমন কোন মিছিল কিংবা মিটিং বাদ নেই যেখানে আমার উপস্থিতি ছিলো না তবুও আজ আমাকে দফায় দফায় হামলা-মামলায় জর্জরিত করছে একটি কুচক্রীমহল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual2 Ad Code