দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি প্রদান সম্পন্ন | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

মেধাবৃত্তি প্রদান

Manual5 Ad Code

তদন্ত রিপোর্ট প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি-২০২৪ এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ০৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ।

Manual5 Ad Code


কলেজের প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা এর সভাপতিত্বে ও শিক্ষক মোঃ ওয়াকিল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখালগঞ্জের কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গৌরা পদ দত্ত, মনির আহমদ একাডেমির ভাইস চেয়ারম্যান নাদির আহমদ, হাবিব সাদির আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ জামিলুর রহমান ও এটিএম মাসুদ চৌধুরী।


স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর উপাধ্যক্ষ মোঃ কামাল হোসেন। বক্তব্য রাখেন শিক্ষক আবুল কালাম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুল আজিম সামিয়ান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি মনির উদ্দিন আহমদ সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে হাবিব সাদির আহমদ মেধাবৃত্তি-২০২৫ এর নাম ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠতে লেখাপড়া আরো মনোযোগী হতে হবে। দেশের আগামী নেতৃত্বে শিক্ষার্থীদেরকে হাল ধরতে হবে। সে লক্ষ্যে শিক্ষার উন্নয়ন ও কল্যাণে আমি কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ ও শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা করতে মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি চালু করেছি। এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে মনির উদ্দিন আহমদ যে অবদান রাখছেন তা ইতিহাস হয়ে থাকবে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে বৃত্তি প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তির মত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual5 Ad Code