শেখ হাসিনার ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক | তদন্ত রিপোর্ট

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

শেখ হাসিনার ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক

শেখ হাসিনার ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক

শেখ হাসিনা

Manual8 Ad Code

তদন্ত রিপোর্ট  ডেস্ক: বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থের বিনিময়ে ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে । এ ছাড়া রাষ্ট্রের শত শত কোটি কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণের বিষয়গুলোও খতিয়ে দেখবে দুদক।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

Manual6 Ad Code

ব্রিফিংয়ে আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করেছেন।

Manual6 Ad Code

দেশের সরকারি টাকা লবিস্টের পেছনে ব্যয় করে মানদণ্ড ভঙ্গ করে সংগ্রহ করা উল্লেখযোগ্য কয়েকটি ভুয়া ডক্টরেট ডিগ্রি হলো—ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

Manual5 Ad Code

 জানা যায়, তিনি যেসব পদক ও ডিগ্রি সংগ্রহ করেছেন, তার প্রায় সবগুলোর পেছনে প্রচুর খরচ বা জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বাগিয়ে নিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, দুদকের গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া এসব তথ্য পর্যালোচনা করে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual3 Ad Code