বনপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বাংলা মদ সহ আটক ১ | তদন্ত রিপোর্ট

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
বনপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বাংলা মদ সহ আটক ১

বনপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বাংলা মদ সহ আটক ১

Manual5 Ad Code

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

Manual5 Ad Code

নাটোরের বনপাড়ায় সেনা অভিযানে বাংলা মদ ও মদ তৈরির উপকরণসহ লিন্টু গোমেজ (৪৪) নামে একজনকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৪ লিটার প্রস্তুতকৃত বাংলা মদ এবং আনুমানিক ৪০ লিটার মদ তৈরির কাঁচামাল ও উপকরণ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

লিন্টু গোমেজ তার নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় মদ তৈরি ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিলেন। অভিযানের সময় বাড়ির একাধিক কক্ষে প্লাস্টিকের ড্রাম, খড়ি ও বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়, যা দিয়ে বাংলা মদ তৈরি করা হতো।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual7 Ad Code