অক্টোবরের মধ্যে হাসিনা ও আ. লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায়: আসিফ নজরুল | তদন্ত রিপোর্ট

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
গোয়াইনঘাটে চাঁদাবাজির নাটাই এসআই ফাত্তাহ’র হাতেই বন্দি! শাহপরাণে ২০ লাখ টাকার চোরাই কম্বলসহ আটক ১ এয়ারপোর্টে বিদেশী মাদকের চালানসহ পুলিশের জালে ৩ কারবারি! গোলাপগঞ্জ থানা যেন ওসির ঘুষের বাজার! কোম্পানীগঞ্জে শিক্ষক বদলিতে শিক্ষা কর্মকর্তা টিটু’র ঘুষের হাট! জৈন্তাপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি, অংশ নিল ১৩ শতাধিক শিক্ষার্থী সিলেটে প্রশ্নবিদ্ধ প্রধানমন্ত্রী’র উদ্যোগ, পচা পানিতে ‘নতুন কুঁড়ি’র সাঁতার! পর্নোগ্রাফির হোতা শিহাব এসআরবি ৯’র খাঁচায় সিলেটে ৪৮ বিজিবির বজ্রকঠিন অবস্থান, ২৪ লাখ টাকার মাল জব্দ! চোরাচালান রোধে বিজিবি: জকিগঞ্জে ১৮ লাখ টাকার পণ্য ও গবাদিপশু উদ্ধার!
অক্টোবরের মধ্যে হাসিনা ও আ. লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায়: আসিফ নজরুল

অক্টোবরের মধ্যে হাসিনা ও আ. লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায়: আসিফ নজরুল

আসিফ নজরুল

Manual3 Ad Code

তদন্ত রিপোর্ট  ডেস্ক: আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে।  আজ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।

Manual7 Ad Code

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

আইন উপদেষ্টা বলেন, বিভিন্ন অপরাধে প্রসিকিউশন অফিস ১৬টি মামলা দায়ের করেছে। চলতি মাসে চারটি মামলা তদন্তকাজ শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। তিন সপ্তাহ সময় লাগবে। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারকাজ শুরু হবে ঈদের পর।

আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় হয়ে যাবে জানিয়ে আসিফ নজরুল বলেন, এদের মধ্যে শেখ হাসিনাসহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন। সাধারণ কোর্টের রায় দেরি হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়ে যাবে।

সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এই অ্যাক্টে ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার হয়েছে। ৬১টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual3 Ad Code