প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ তারিয়াং স্টারলিনের! | তদন্ত রিপোর্ট

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ তারিয়াং স্টারলিনের!

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ তারিয়াং স্টারলিনের!

Manual2 Ad Code

বিজ্ঞপ্তি: গত ১৮ ও ১৯ জুলাই জাতীয় পর্যায়ের শীর্ষ একটি সাপ্তাহিক পত্রিকার অনলাইন সংস্করণে যথাক্রমে শ্যাম কালার পকেটে সিলেটের ডিবি’ এবং ‘সিলেটে ডিবি’র দুর্নীতি ঢাকতে সম্পাদক’কে ঘুষ’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানমূলক প্রতিবেদন দুটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর এবং চরম উদ্দেশ্যপ্রণোদিত দাবী করে আমি তার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাচ্ছি।

Manual3 Ad Code

প্রকাশিত সংবাদে আমাকে চোরাকারবারি সিন্ডিকেটের অন্যতম ‘রক্ষাকবচ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আমি নাকি সিলেটের ডিআইজি, এসপিসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে দেওয়ার দম্ভোক্তি করে চোরাকারবারিদের অভয় দিয়ে থাকি। এছাড়া হরিপুরের মামুন ও জাফলংয়ের নামিজ খাঁনের মাধ্যমে ডিবি পুলিশের নামে আদায়কৃত চাঁদার একটি মোটা অংশ আমার টেবিলে পৌঁছায় বলে যে কাল্পনিক অভিযোগ তোলা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। আমি অত্যন্ত দ্ব্যর্থহীন ও সুস্পষ্ট ভাষায় জানাতে চাই কোনো চোরাকারবারি সিন্ডিকেটের সাথে আমার বিন্দুমাত্র সখ্যতা বা সম্পৃক্ততা থাকার প্রশ্নই ওঠে না। এসব বেআইনি কর্মকাণ্ডের ধারেকাছেও আমি নেই। সংবাদে উল্লেখিত ‘শ্যাম কালা’ নামক কোনো চাঁদাবাজ বা অপরাধীর সাথে আমার ন্যূনতম কোনো পরিচয় নেই। মূলত একটি কুচক্রী মহল এবং কতিপয় স্বার্থান্বেষী চোরাকারবারি নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে এবং রাজনৈতিক ও সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই সম্পূর্ণ আমার অজান্তে আমার নাম ব্যবহার করে এই অপপ্রচার চালাচ্ছে।

আমি এই প্রতিবাদলিপির মাধ্যমে সুস্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করছি যে, ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি বা চক্র আমার নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি, চোরাচালান বা অপকর্মে লিপ্ত হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি আমার বিনীত আহ্বান ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি আমার নাম ব্যবহার করে কোনো অবৈধ বা আইনবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টা চালায়, তবে সে যে-ই হোক না কেন, তাকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে সাথে সাথে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

Manual5 Ad Code

পরিশেষে, সাংবাদিক ভাইদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ, সাংবাদিকতা একটি মহান পেশা। ভবিষ্যতে কারো সম্মানহানির কারণ হতে পারে এমন কোনো সংবাদ প্রকাশের পূর্বে দয়া করে তথ্যের সত্যতা যথাযথভাবে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। আমি আশা করি, সাংবাদিকতার নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে আমার এই প্রতিবাদলিপিটি আপনাদের পত্রিকায় যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সহযোগিতা করবেন।

Manual1 Ad Code

নিবেদক,
তারিয়াং স্টারলিন
ক্রীড়া সম্পাদক, সিলেট জেলা বিএনপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code