গোয়াইনঘাটে চিনিকান্ডে সাহেল খুন | তদন্ত রিপোর্ট

রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে চিনিকান্ডে সাহেল খুন

গোয়াইনঘাটে চিনিকান্ডে সাহেল খুন

গোয়াইনঘাটে চিনিকান্ডে সাহেল খুন
গোয়াইনঘাটে চিনিকান্ডে সাহেল খুন

Manual8 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় এক যুবককে খুন করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার রাধানগর বাজারের পাশে গত মঙ্গলবার ভোর ৫ টায় এ ঘটনা ঘটে। চোরাকারবারিরা সাহেলকে খুন করতে পারে বলে এমন ধারণা করছেন স্থানীয়দের। এদিকে পরিবারের বড় ছেলেকে হারিয়ে অসুস্থ পিতাকে পাগল প্রায়।

Manual3 Ad Code

খুন হওয়া যুবকের নাম সাহেল শাহরিয়ার (২১)। সে উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পূর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে,গত মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন সাহেল। উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতকারিরা তার মোটরসাইকেল থামিয়ে নগদ অর্থ ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় এবং এ সময় সাহেলের মাথায় ও শরীরের তিনটি স্থানে আঘাত করে তাকে রক্তাক্ত জখমীবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে সাহেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ড- এ ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ।

Manual5 Ad Code

স্থানীয়দেরমতে, ওই রুট চিনি চোরাচালানের নিরাপদ রুট। প্রতিদিন ভোরে ভারতীয় চিনির চালান আসে। চোরাকারবারিরাই সাহেলকে হত্যা করতে পারে এমন ধারণা।

Manual2 Ad Code

স্থানীয়রা আরও জানান, সাহেলের পিতা মুজিবুর রহমান অনেক দিন ধরে অসুস্থ। পরিবারের বড় ছেলে হিসেবে সাহেলই পুরো পরিবার চালাতেন। সাহেল এলাকায় অত্যন্ত নম্র, ভদ্র হিসাবে সবার কাছে পরিচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual3 Ad Code
error: Content is protected !!