'দেশকে তোমরাই নেতৃত্ব দেবে': সিলেটে শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

‘দেশকে তোমরাই নেতৃত্ব দেবে’: সিলেটে শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী

‘দেশকে তোমরাই নেতৃত্ব দেবে’: সিলেটে শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটের শিশু-কিশোরদের আগামী দিনের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “ভবিষ্যতে তোমরাই এ দেশকে নেতৃত্ব দেবে। তোমরাই হবে এ দেশের মন্ত্রী, এমপি ও সংসদ সদস্য। তবে তার আগে মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি তোমাদের খেলাধুলায়ও সক্রিয় হতে হবে। তোমাদের প্রত্যেককেই বিশ্বের দরবারে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজেদের তুলে ধরতে হবে।”

Manual1 Ad Code

শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের ইতিহাস স্মরণ করে বলেন, “আমাদের এই দেশ একসময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। পরবর্তীকালে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে দেশ আবারও নতুন করে স্বাধীনতা লাভ করে।”

Manual3 Ad Code

উপস্থিত শিশু-কিশোরদের অনুপ্রাণিত করে তিনি আরও বলেন, “তোমাদের প্রত্যেকের একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। কেউ বড় শিল্পী হতে চাইলে তাকে নিয়মিত রেওয়াজ করতে হবে, আবার কেউ যদি খেলোয়াড় হতে চায় তাকে কঠোর পরিশ্রম করতে হবে। আগামীর জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক কিংবা রাষ্ট্রনায়ক—সবই হবে তোমরা। সরকার তোমাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।”

Manual3 Ad Code

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী উপস্থিত শিশুদের কাছে জানতে চান, “কে কে দেশের দায়িত্ব নিতে চাও?” তখন সমবেত সকল শিশু-কিশোর হাত তুলে স্বতঃস্ফূর্ত সাড়া দিলে তিনি অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। উল্লেখ্য, বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের ‘আজকের প্রধান অতিথি’ হিসেবে সম্বোধন করলে পুরো স্টেডিয়ামে করতালির জোয়ার বয়ে যায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর লোগো ও ট্রফি উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, সংসদ সদস্য এমএ মালিক, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, শাম্মি আখতারসহ সিলেট জেলা ও মহানগর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual2 Ad Code