ফ্যাসিসের দোসররা বিভিন্ন ভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: খন্দকার মুক্তাদির | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
ভিডিও বিকৃতসহ মাস্টার প্ল্যানে এসআই ফাত্তাহর বিরুদ্ধে একযোগে অপপ্রচার! ছাতকে ‘ফ্যাসিস্ট’ তকমায় ৩১৪ একরের জলমহালে লণ্ডনী চক্রের থাবা! ওসমানী’র অঘোষিত সম্রাজ্ঞী নার্স বৈশাখী! গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার!  এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই? সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে! ​‘তদন্ত রিপোর্ট’ দখল মিশনে আশিক-মমিনের ভাড়াটে ক্যাডার কামাল! তদন্ত রিপোর্ট’ সম্পাদক রায়হানের বিরুদ্ধে অপপ্রচারকারী কামালকে প্রকাশ্য চ্যালেঞ্জ! সিলেটে পুলিশের উপস্থিতিতেই দেড় কোটি টাকার বাড়িতে তালা! শাহপরাণ পুলিশের অভিযানে বড় কম্বলের চালানসহ গ্রেপ্তার ২
ফ্যাসিসের দোসররা বিভিন্ন ভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: খন্দকার মুক্তাদির

ফ্যাসিসের দোসররা বিভিন্ন ভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: খন্দকার মুক্তাদির

খন্দকার মুক্তাদির

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual7 Ad Code

তিনি আরোও বলেন, গত ১৭ বছর ভয়ংকর সময় পার করেছে এদেশের মানুষ। একটা পাথর আমাদের বুকে ছিল। সেই পাথর আমাদের দেশের সকল স্থরকে ধ্বংস করেছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নিয়ে তিনি বলেন, গত বছর ছাত্র-জনতার হাত ধরে নতুন বাংলাদেশের সৃষ্টি হলেও এখন পর্যন্ত দেশে শৃঙ্খলা ফিরে নিয়ে ফ্যাসিসের দোসররা বিভিন্ন ভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই সকল বিশৃঙ্খলা কাটিয়ে দেশের শৃঙ্খলা ফেরাতে একটি গণতান্ত্রীক সরকার প্রতিষ্ঠা  করতে হবে।

Manual5 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার (৮ মার্চ) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডে মোল্লারগাঁওস্থ গোপশহর মাঠে  সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডল্যান্ড ইউকের সভাপতি জমিরুল ইসলাম সিরাজের পক্ষ থেকে  খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

খন্দকার মুক্তাদির
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই। স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনও ঝুঁকিমুক্ত নয় তাই সবাইকে সজাগ থাকতে হবে।

Manual4 Ad Code

এসময় বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই। আগামীতে দেশে যেনো আর কোনো ফ্যাসিস্ট সরকার ফিরে আসতে না পারে সেজন্য আমাদের কাজ করতে হবে।

Manual7 Ad Code

মদিনাতুল উলুম খিত্তা গোপশহর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আশরাফ খানের সভাপতিত্বে ও মহানগর বিএনপি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাহবুদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ খাঁন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুরশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, এমদাদ হোসেন, কামাল হাসান জুয়েলম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ইসহাক আহমদ, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন রানা, মো ফাহিম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা যুবদলের সহ-গণ বিষয়ক সম্পাদক লিমন, সদস্য মাসুম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-গণ সংযোগ সম্পাদক আকতার উদ্দিন মিজান, মহানগর ছাত্রদলের সদস্য আলী হোসেন,সেলিম উদ্দিন, এ আর রাজু, মুন্না খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা তোফাজ্জল হোসেন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মুহিত মানিক ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাসিমুজ্জামান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code