জৈন্তাপুরে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

জৈন্তাপুরে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

জৈন্তাপুরে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

Manual8 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

Manual2 Ad Code

​পুলিশ সূত্রে জানা যায়, বালিপাড়া গ্রামের বাসিন্দা জমির উদ্দিনের মালিকানাধীন একটি পাকা টিনশেড ঘরে অবৈধ পণ্যের মজুদ রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালায় পুলিশ। জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. উসমান গনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৭৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ২,২৫০ কেজি জিরা জব্দ করা হয়েছে। স্থানীয় বাজারদর অনুযায়ী, জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

Manual1 Ad Code

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত জিরাগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হয়েছিল। অভিযান টের পেয়ে জড়িতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের শনাক্ত করতে কাজ চলছে।

Manual3 Ad Code

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের সংশ্লিষ্ট শাখা নিশ্চিত করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual4 Ad Code