নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৫ নেতার পদত্যাগ | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
ভিডিও বিকৃতসহ মাস্টার প্ল্যানে এসআই ফাত্তাহর বিরুদ্ধে একযোগে অপপ্রচার! ছাতকে ‘ফ্যাসিস্ট’ তকমায় ৩১৪ একরের জলমহালে লণ্ডনী চক্রের থাবা! ওসমানী’র অঘোষিত সম্রাজ্ঞী নার্স বৈশাখী! গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: ঘাতক গ্রেপ্তার!  এএসআই সুহেল যাত্রীদের কম্বল গেল কই? সিলেটে শামীম গ্রেপ্তার: আ.লীগ পুনর্বাসন কাণ্ডে বিতর্ক তুঙ্গে! ​‘তদন্ত রিপোর্ট’ দখল মিশনে আশিক-মমিনের ভাড়াটে ক্যাডার কামাল! তদন্ত রিপোর্ট’ সম্পাদক রায়হানের বিরুদ্ধে অপপ্রচারকারী কামালকে প্রকাশ্য চ্যালেঞ্জ! সিলেটে পুলিশের উপস্থিতিতেই দেড় কোটি টাকার বাড়িতে তালা! শাহপরাণ পুলিশের অভিযানে বড় কম্বলের চালানসহ গ্রেপ্তার ২
নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৫ নেতার পদত্যাগ

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৫ নেতার পদত্যাগ

পদত্যাগ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক: নবগঠিত নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি থেকে ৫ জন পদত্যাগ করেছেন। রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একত্রিত হয়ে পদত্যাগ করেন।

Manual2 Ad Code


পদত্যাগ করেছেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাকারিয়া আহমদ, সহ-সভাপতি সায়েম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. তারেক আহমদ শাওন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান আরাফাত ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান।


এসময় পদত্যাগের কারণ হিসেবে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, গতকাল ১ মার্চ নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ পেয়েছে সেখানে আমরা দেখতে পাই দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে অছাত্র একজনকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

Manual3 Ad Code

 যেখানে বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ নিয়মিত ছাত্র-ছাত্রীর দ্বারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে কমিটি হবে, সেখানে একজন ছাত্রকে সভাপতি করায় এমন সংগঠন বিরোধী কর্মকান্ডে আমরা বিষ্মিত। তারই ধারবাহিকতায় ১১ সদস্য গঠিত এই কমিটির আমরা ৫ জন পদত্যাগ করতে বাধ্য হয়েছি।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে পদত্যাগ পত্রটি পাঠিয়ে দেওয়া হবে বলে জানান।  পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান, ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যেন সারাদেশে যেভাবে কমিটি কঠন করা হচ্ছে সেই ভাবে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও নিয়মিত ছাত্রদের দ্বারাই ঘটন করা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual7 Ad Code