খাদিমপাড়ায় পরিবেশ কর্মকর্তাদের উপর হামলা করে ২টি গাড়ি ছিনিয়ে নিলেন ইউপি সদস্য | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

খাদিমপাড়ায় পরিবেশ কর্মকর্তাদের উপর হামলা করে ২টি গাড়ি ছিনিয়ে নিলেন ইউপি সদস্য

খাদিমপাড়ায় পরিবেশ কর্মকর্তাদের উপর হামলা করে ২টি গাড়ি ছিনিয়ে নিলেন ইউপি সদস্য

Manual2 Ad Code

সিলেটের ৪নং খাদিমপাড়া ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে কর্তণপূর্বক টিলার মাটি পরিবহনে ব্যবহৃত ২টি টেট্রার গাড়ি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই ইউনিয়ন পরিষদের বর্তমান এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

 

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য তাজুল ইসলামের বিরুদ্ধে শাহপরান (রহ.) থানায় লিখিত অভিযোগ দাখিল করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের অফিস সহায়ক মোঃ আবু সুফিয়ান।

 

অভিযোগের সুত্রমতে, ৪নং খাদিমপাড়াস্থ ৫নং ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও এলাকার জামাল মিয়া ও রশিদ মিয়ার বাড়িতে টিলা কর্তণ হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিলা কর্তণপূর্বক টিলার মাটি পরিবহনে ব্যবহৃত ২টি টেট্রার গাড়ি আটক করা হয়।

Manual7 Ad Code

 

এ সময় জব্দকৃত ২টি টেট্রারের চাবি পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়ার উদ্দেশ্যে চাবি জব্দ করা হলে ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য তাইজুল ইসলাম টেট্রারের চাবি ছিনিয়ে নিতে পরিবেশ অধিদপ্তরের অফিস সহায়ক মোঃ আবু সুফিয়ান ও গাড়ি চালক মিজান আহমদকে শারিরীকভাবে আঘাত করে জোরপূর্বক চাবি ছিনিয়ে নিয়ে যান এবং জব্দকৃত ২টি টেট্রারকে ঘটনাস্থল ত্যাগ করতে সহযোগিতা করেন।

 

এসময় ইউপি সদস্য তাইজুল ইসলাম অভিযানিক দলের উপর আক্রমণ করতে টিলা কর্তণে নিয়োজিত শ্রমিকদের প্ররোচিত করেন। ইউপি সদস্য তাজুল ইসলামসহ তার অপরাপর সহযোগিদের এমন আচরণে নিরুপায় হয়ে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলার সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা পরিবেশ অধিদপ্তরের গাড়িতে আশ্রয় নিলে ইউপি সদস্য তাইজুল ইসলাম সরকারি গাড়ি ভাংচুরের হুমকি দেন। ইউপি সদস্য তাইজুল ইসলামের নেতৃত্বে তার অপরাপর সহযোগীদের এমন কর্মকান্ডে মোবাইল কোর্টের টিম নিরাপদে থাকতে সিলেট তামাবিল মহাসড়কে অবস্থান করেন।

Manual1 Ad Code

 

পরবর্তী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলামের নেতৃত্বে শাহপরান (রহ.) থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্টের টিম ফের ঘটনাস্থলে উপস্থিত হলে ইউপি সদস্য তাইজুল ইসলাম সহ তার অপরাপর সহযোগীরা পালিয়ে যান।

 

এদিকে, তাজুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য হয়েও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া টিলা কর্তণ এবং টিলা কর্তণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ঘটনাস্থলে উপস্থিত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের মারধর করে কর্তণপূর্বক টিলার মাটি পরিবহনে নিয়োজিত ২টি টেট্রার গাড়ি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার মাধ্যমে সরাসরি সরকারি কাজে বাঁধা প্রদানের এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেটের পরিবেশবিদরা।

 

Manual4 Ad Code

এ বিষয়ে অভিযুক্ত ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলামের ব্যবহৃত সেলফোনে যোগাযোগ করলে তিনি টিলা কর্তনের সত্যতা নিশ্চিত করে জানান- মাদ্রাসার কাজের জন্য টিলা কাটা হচ্ছে। টিলা কাটার বিষয়টি ইউএনও সহ চেয়ারম্যান সাহেবের নলেজে আছে।

 

হামলা ও আঘাত করে গাড়ি ছিনিয়ে নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আসলে এখানে তেমন কিছু হয়নি তবে প্রথমে আমি উনাদের চিনতে পারি নি সিভিলে থাকার কারণে পরবর্তী পুলিশ আসায় আমি নিশ্চিত হয়েছি উনারা পরিবেশ অধিদপ্তরের লোক।

 

এ বিষয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন এর সরকারি সেলফোন যোগাযোগ করলে তিনি জানান- অভিযোগ এখনও হাতে আসে নি তবে আসবে বলেও তিনি আমাদের নিশ্চিত করেন।

 

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তর সিলেট জেলার সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করে জানান- বাদি ঘটনার পর পরই বিকাল ৪টার ভিতরে অভিযোগ দাখিল করেন শাহপরান (রহ.) থানায়। পরবর্তীতে ওসি অফিস কর্তৃক ফরোয়ার্ডিং করে অভিযোগ দিতে জানালে পূনরায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদি নিজে থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual2 Ad Code
error: Content is protected !!