জৈন্তাপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি, অংশ নিল ১৩ শতাধিক শিক্ষার্থী | তদন্ত রিপোর্ট

রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

সংবাদ শিরোনাম
কোম্পানীগঞ্জে শিক্ষক বদলিতে শিক্ষা কর্মকর্তা টিটু’র ঘুষের হাট! জৈন্তাপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি, অংশ নিল ১৩ শতাধিক শিক্ষার্থী সিলেটে প্রশ্নবিদ্ধ প্রধানমন্ত্রী’র উদ্যোগ, পচা পানিতে ‘নতুন কুঁড়ি’র সাঁতার! পর্নোগ্রাফির হোতা শিহাব এসআরবি ৯’র খাঁচায় সিলেটে ৪৮ বিজিবির বজ্রকঠিন অবস্থান, ২৪ লাখ টাকার মাল জব্দ! চোরাচালান রোধে বিজিবি: জকিগঞ্জে ১৮ লাখ টাকার পণ্য ও গবাদিপশু উদ্ধার! ​এসআই সরওয়ার্দীর কারিশমায় আনু গায়েব, বলির পাঁঠা চালক-হেলপার! সালুটিকরে ট্রাকভর্তি ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১ সিলেটে কমিশনারের সামনেই ফেরারি আসামি! এয়ারপোর্টে দুর্ধর্ষ ডাকাতি, চোরাকারবারি আর লুটপাটের পাহারায় পুলিশ!
জৈন্তাপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি, অংশ নিল ১৩ শতাধিক শিক্ষার্থী

জৈন্তাপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি, অংশ নিল ১৩ শতাধিক শিক্ষার্থী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্ব-এর উদ্যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, সিলেট জেলার মোট ১৭টি কেন্দ্রে এবার ১০ হাজার ৪২৬ জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

Manual8 Ad Code

এর মধ্যে শুধুমাত্র জৈন্তাপুর উপজেলার দুটি কেন্দ্রে তেরো শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। উপজেলার কেন্দ্র দুটি হলো, জৈন্তিয়া ডিগ্রি কলেজ এবং জৈন্তা বালিকা উচ্চ বিদ্যালয়। জৈন্তিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রপ্রধানের দায়িত্ব পালন করেন আলমগীর হোসাইন। এছাড়া সহকারী কেন্দ্রপ্রধান হিসেবে সিদ্দিকুর রহমান এবং কেন্দ্র সচিব হিসেবে তোফায়েল আহমেদ দায়িত্ব পালন করেন।

গতকাল শুক্রবার সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষা চলাকালীন জৈন্তাপুরের কেন্দ্রগুলো পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান শিকদার, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন এবং ফোরামের সিলেট জেলা পূর্বের প্রধান পৃষ্ঠপোষক ফাতেহুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আয়োজিত এই পরীক্ষার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অভিভাবকরা। তাঁরা জানান, এ ধরনের যুগোপযোগী উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে এবং সুস্থ প্রতিযোগিতায় উৎসাহিত করবে।

Manual4 Ad Code

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
Manual1 Ad Code
Manual3 Ad Code