ফ্যাসিবাদী হাসিনার সরকার ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : কয়েছ লোদী | তদন্ত রিপোর্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
বড় কর্তারা আড়ালে, বলির পাঁঠা মাঠপর্যায়ে জনবল, ওষুধ ও বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র যেনও নিজেই অসুস্থ্য! গোয়াইনঘাটে শিক্ষক বেলাল উদ্দীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে গরু থেকে মালয়েশিয়ার রিটার্ন টিকিটও ঘুষ নেন শিক্ষা কর্মকর্তা! সমাজসেবায় নিবেদিত মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী নীরবতার আড়ালে ঝুঁকিপূর্ণ রাজনীতি: বাংলাদেশ যাচ্ছে কোন পথে? কানাইঘাট মাদক-চোরাচালানে পুরোদমে বেপরোয়া ইয়াসিন: নির্বিকার পুলিশ! সিলেটে চোরাই বাণিজ্যে বিএনপি নেতা রুস্তমের উত্থান, প্রশ্নবিদ্ধ শিবেরবাজার ফাঁড়ি জ্বীনের বাদশা গ্রেপ্তার দিরাই-শাল্লা সড়ক নির্মাণকাজে ধীরগতি
ফ্যাসিবাদী হাসিনার সরকার ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : কয়েছ লোদী

ফ্যাসিবাদী হাসিনার সরকার ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : কয়েছ লোদী

কয়েছ লোদী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:  সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার সরকার দেশের শিক্ষা ক্ষেত্রে রাজনীতি ঢুকিয়ে, ষড়যন্ত্র ঢুকিয়ে ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তাই শিক্ষা ক্ষেত্রে কেউ ষড়যন্ত্র ঢুকাবেন না, শিক্ষা ক্ষেত্রে কেউ রাজনীতি ঢুকাবেন না। শিক্ষা ক্ষেত্র স্বচ্ছ রাখতে হবে।

তিনি আরোও বলেন, মক্তব শিক্ষা হচ্ছে শিশুদের ঈমান বৃদ্ধির দুর্গ, ধর্মীয় মূল্যবোধের পাঠশালা, ঈমান জাগানিয়া শিক্ষা ও কোরআন মাজিদ শিক্ষার প্রাথমিক স্তর। মক্তব মুসলমানদের আদি ও মৌলিক শিক্ষাক্রম। একজন মুসলমান হিসেবে যতটুকু জ্ঞানার্জন জরুরি, তার সিংহ ভাগ মক্তব থেকেই অর্জন করা সম্ভব। সকালের মক্তবে যারা পড়েছে, তাদের সহজে কেউ ঈমান হারা করতে পারে না।

Manual2 Ad Code

তিনি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে নগরীর সাদারপাড়া এলাকায় মাদরাসাতুল আরাফাহ হাফিজিয়া মাদরাসায় হিফজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

তিনি বলেন, হাফেজগণ হৃদয় মহাগ্রন্থ আল কোরআন বহন করেন। এই হাফেজগণ সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিয়ে থাকেন। কোরআনের হাফেজ-ক্বারি যতবেশি বানানো যাবে, ততই গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে শুদ্ধভাবে কোরআন চর্চা বৃদ্ধি পাবে। কোরআনের শিক্ষা সমাজের স্তরে স্তরে পৌঁছাতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। জাতি এক নতুন বাংলাদেশ পাবে। এবছর মাদরাসা থেকে তিনজন হিফজ সম্পন্ন করায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।

নজরুল ইসলাম চৌধুরী সাবুলের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব জমির আহমেদ।

Manual1 Ad Code


এছাড়া উপস্থিত ছিলেন, সুহেল আহমদ, হাফিজ মাওলানা কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ওবায়দুল্লাহ, হাফিজ মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি সরোয়ার আহমদ ফয়জি, সাংবাদিক তুহিনুল হক তুহিন, হোসেন আহমদ চৌধুরী রনি, তুহেল আহমদ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code
error: Content is protected !!